দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদ বাদ দিয়ে রাজপথে লংমার্চ, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে না ধরে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী অভিযোগ করেন, বিরোধী দল লংমার্চের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশ্রাব্য ও আপত্তিকর বক্তব্য দিচ্ছে। এসব বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন বিএনপির এই নেতা।রিজভী বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধীরা শুধু সমালোচনা করছে, কিন্তু সংকট সমাধানে গঠনমূলক কোনো প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ বিষয়ে পরামর্শ না দিয়ে তারা রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও  পড়ুন, নিজ জেলায় ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক অর্জনগুলো বিরোধীরা জনগণের সামনে তুলে ধরছে না বলেও অভিযোগ করেন রিজভী।সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ জনগণ তাদের এ ভূমিকা ভালোভাবে দেখছে না বলে দাবি করেন তিনি। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে দাবি ও প্রস্তাব উত্থাপন না করে রাজপথ বেছে নেওয়াকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আড়াল করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।এদিকে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী।দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : লংমার্চ টু শিক্ষা গণতন্ত্র বিনষ্ট রাজপথে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সংসদ বাদ দিয়ে রাজপথে লংমার্চ, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সংসদে নিজেদের দাবি ও প্রস্তাব তুলে না ধরে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী অভিযোগ করেন, বিরোধী দল লংমার্চের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অশ্রাব্য ও আপত্তিকর বক্তব্য দিচ্ছে। এসব বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন বিএনপির এই নেতা।রিজভী বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধীরা শুধু সমালোচনা করছে, কিন্তু সংকট সমাধানে গঠনমূলক কোনো প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ বিষয়ে পরামর্শ না দিয়ে তারা রাজপথে আন্দোলনের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও  পড়ুন, নিজ জেলায় ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক অর্জনগুলো বিরোধীরা জনগণের সামনে তুলে ধরছে না বলেও অভিযোগ করেন রিজভী।সরকার ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ জনগণ তাদের এ ভূমিকা ভালোভাবে দেখছে না বলে দাবি করেন তিনি। দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে দাবি ও প্রস্তাব উত্থাপন না করে রাজপথ বেছে নেওয়াকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আড়াল করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।এদিকে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী।দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবহৃত সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত