দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান তিনি। পরে সেখান থেকে জেলা সার্কিট হাউসে যান রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে তোরণ ও আলোকসজ্জায়। পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।
আরও পড়ুন, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনুয়া কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর তিনি নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সফর। তাই তাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।দুই দিনের সফরে রাষ্ট্রপতির বিভিন্ন কর্মসূচিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।
বিষয় : রাষ্ট্রপতি ঠাকুরগাঁও সরকারি সফরে

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন