দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ হজের নিবন্ধনে ধীরগতি, এক মাসে নিবন্ধন ২১১৪

২০২৭ হজের নিবন্ধনে ধীরগতি

২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধনে এখন পর্যন্ত সাড়া মিলেছে মাত্র ২ হাজার ১১৪ জনের। অথচ বাংলাদেশ থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন।এক মাসেরও বেশি সময় আগে শুরু হয়েছে হজের প্রাথমিক নিবন্ধন। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধনের সময় শেষ হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৭৫১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৩৬৩ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। ফলে নির্ধারিত হজ কোটার বিপরীতে এখনো বিপুলসংখ্যক আসন খালি রয়েছে।প্রাথমিক নিবন্ধনের জন্য হজযাত্রীকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হচ্ছে। এরপর আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।এর আগে হজে যেতে আগ্রহীদের ৩০ হাজার টাকা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হয়। সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থাপনাতেই ই-হজ সিস্টেমের মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা যাচ্ছে।

আরও  পড়ুন, নিজ জেলায় গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা হজ পোর্টালের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত সহায়তা কেন্দ্র থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি হজ পোর্টালে বর্তমানে প্রাক্-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং সেবা দেওয়া হচ্ছে।বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।এ ছাড়া ১৫ বছরের কম বয়সী কেউ ২০২৭ সালের হজে যেতে পারবেন না। গুরুতর কিছু রোগে আক্রান্ত ব্যক্তি, সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গর্ভবতী নারীরাও হজ পালনের জন্য ফিটনেস সনদ পাবেন না।নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হজে যেতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বিষয় : সুযোগ হজের নিবন্ধন ধর্ম মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ হজের নিবন্ধনে ধীরগতি, এক মাসে নিবন্ধন ২১১৪

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধনে এখন পর্যন্ত সাড়া মিলেছে মাত্র ২ হাজার ১১৪ জনের। অথচ বাংলাদেশ থেকে এবার হজ পালনের সুযোগ পাবেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন।এক মাসেরও বেশি সময় আগে শুরু হয়েছে হজের প্রাথমিক নিবন্ধন। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধনের সময় শেষ হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৭৫১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৩৬৩ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। ফলে নির্ধারিত হজ কোটার বিপরীতে এখনো বিপুলসংখ্যক আসন খালি রয়েছে।প্রাথমিক নিবন্ধনের জন্য হজযাত্রীকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হচ্ছে। এরপর আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।এর আগে হজে যেতে আগ্রহীদের ৩০ হাজার টাকা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হয়। সরকারি ও বেসরকারি—দুই ব্যবস্থাপনাতেই ই-হজ সিস্টেমের মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা যাচ্ছে।

আরও  পড়ুন, নিজ জেলায় গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা হজ পোর্টালের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি নির্ধারিত সহায়তা কেন্দ্র থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি হজ পোর্টালে বর্তমানে প্রাক্-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং সেবা দেওয়া হচ্ছে।বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।এ ছাড়া ১৫ বছরের কম বয়সী কেউ ২০২৭ সালের হজে যেতে পারবেন না। গুরুতর কিছু রোগে আক্রান্ত ব্যক্তি, সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গর্ভবতী নারীরাও হজ পালনের জন্য ফিটনেস সনদ পাবেন না।নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হজে যেতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত