রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফর ঘিরে জেলা শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা।আজ রোববার সকাল ১০টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের পথে রওনা করবেন রাষ্ট্রপতি। তাঁর হেলিকপ্টার ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের কথা রয়েছে।সেখান থেকে রাষ্ট্রপতি সরাসরি যাবেন জেলা সার্কিট হাউসে। সেখানে সশস্ত্র বাহিনীর দেওয়া গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।এরপর পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত এবং মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পরে কালীবাড়ির নিজ বাসভবনে দুপুরের খাবার ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেলে যোগ দেবেন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।
আরও পড়ুন, আধুনিক প্রশিক্ষণ ছাড়া মানসম্মত শিক্ষা সম্ভব নয়
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।রাষ্ট্রপতির সফরের দ্বিতীয় দিন সোমবার রয়েছে আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি। ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কসংলগ্ন সদর উপজেলার জামালপুর এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।এরপর নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন রাষ্ট্রপতি।এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ৫ সেপ্টেম্বর থেকেই পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন।তিনি জানান, রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক এবং আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ জেলা সফর হওয়ায় ঠাকুরগাঁওবাসীর মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উৎসাহ।
বিষয় : রাষ্ট্রপতি সফর নিজ জেলা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন