হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সেলফি। এক ফ্রেমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর আর জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। দুই ভিন্ন অঙ্গনের দুই তারকাকে একসঙ্গে দেখে ভক্তদের মনে তৈরি হয় নানা কৌতূহল। তবে এর পেছনে নেই কোনো আনুষ্ঠানিকতা; ছিল একেবারেই পারিবারিক আড্ডা।অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূরের ভাই তমালের বাসায় আয়োজিত এক ঘরোয়া বারবিকিউ অনুষ্ঠানে পরিবারসহ যোগ দেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়া সফরে থাকা এই ক্রিকেটার গত শুক্রবার স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে সেখানে যান।সেখানে শাবনূরের সঙ্গে ছিলেন তাঁর ভাই তমাল, বোন ঝুমুরসহ পরিবারের অন্য সদস্যরা। খাওয়াদাওয়া, গল্প আর হাসি-আনন্দে জমে ওঠা সেই আড্ডা গড়ায় ভোর চারটা পর্যন্ত।শাবনূর জানান, তাসকিনের সঙ্গে তাঁদের পরিবারের পরিচয় নতুন নয়।
আড়ও পড়ুন,প্রকৃতির রঙে মিথিলা, মুগ্ধ ভক্তরা
বহু বছর ধরেই দুই পরিবারের মধ্যে চেনাজানা ও যোগাযোগ রয়েছে। বিশেষ করে তাসকিন ও শাবনূরের ভাই পূর্বপরিচিত।পারিবারিক সেই আড্ডার একটি মুহূর্ত তাসকিনের তোলা সেলফিতে ধরা পড়ে। পরে ছবিটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন শাবনূর।পোস্টে তাসকিন ও তাঁর পরিবারের সঙ্গে কাটানো সময়কে আনন্দময় উল্লেখ করে এই ক্রিকেটারের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করেন অভিনেত্রী।তাসকিনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আড্ডার কয়েকটি ছবি প্রকাশ করেন। শাবনূর ও তাঁর পরিবারের আতিথেয়তার প্রশংসা করে তিনি জানান, সন্ধ্যা ও বারবিকিউয়ের রাতটি ছিল দারুণ সুন্দর।এদিকে দুই তারকাকে এক ফ্রেমে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। কেউ বলেছেন, এক ছবিতে দুই জগতের প্রিয় মানুষকে দেখে ভালো লাগছে। আবার কেউ তাদের অভিহিত করেছেন দুই জগতের দুই সুপারস্টার হিসেবে।তবে ছবিতে শাবনূরকে হাসিখুশি ও ফিট দেখে নতুন করে আলোচনায় এসেছে তাঁর চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গও। দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকা এই জনপ্রিয় নায়িকাকে আবার সিনেমায় দেখতে চান তাঁর অনেক অনুরাগী।শাবনূরও তাসকিনের মতো ক্রিকেটারদের নিয়ে নিজের গর্বের কথা জানিয়েছেন। বিদেশের মাটিতে তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল হওয়ায় তিনি আনন্দিত বলেও জানান।ক্রিকেট ও চলচ্চিত্র—দেশের জনপ্রিয় দুই অঙ্গনের দুই তারকার এই পারিবারিক আড্ডা তাই শেষ পর্যন্ত ঘরের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে ভক্তদের আলোচনায়।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন