নীল জল, সবুজ প্রকৃতি আর সোনালি সূর্যাস্তের মায়াবী আবহে সময় কাটাচ্ছেন মডেল–অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কাজের ব্যস্ততার বাইরে থাইল্যান্ডের ফুকেটে অবকাশযাপনের মুহূর্তগুলো একের পর এক সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী।গতকাল রাতে নিজের ইনস্টাগ্রামে নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করেন মিথিলা। ছবিগুলোতে কখনো সমুদ্রের তীরে, কখনো প্রকৃতির মনোরম পরিবেশে, আবার কখনো ফুরফুরে মেজাজে দেখা গেছে তাঁকে। তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি আর ভ্রমণের নানা মুহূর্ত সহজেই নজর কেড়েছে ভক্তদের।ছবির সঙ্গে মিথিলা লিখেছেন—‘নীল জল, সবুজ পৃথিবী, সোনালি সূর্যাস্ত আর শান্ত সূর্যোদয়… জীবনের প্রতিটি রঙেই যে সৌন্দর্য আছে, তারই এক সুন্দর কোলাজ যেন।’বেশ কিছুদিন ধরেই থাইল্যান্ড থেকে অবকাশযাপন ও ফটোশুটের বিভিন্ন ছবি প্রকাশ করছেন মিথিলা। ফুকেটের সমুদ্র,
প্রকৃতি আর মনোরম পরিবেশে তাঁর ছুটির মুহূর্তগুলো যেন ধরা পড়ছে একেকটি আলাদা ফ্রেমে।অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও মিথিলার উপস্থিতি বেশ সরব। নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের মধ্যে তৈরি হয় আগ্রহ। এবারও তাঁর ফুকেট ভ্রমণের ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে বেশ আগ্রহ।মিথিলাকে সর্বশেষ দেখা গেছে ঈদে মুক্তি পাওয়া আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমায়। আপাতত কাজের ব্যস্ততার বাইরে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতেই যেন মগ্ন এই অভিনেত্রী। নীল সমুদ্র আর সোনালি সূর্যাস্তের মাঝে তাঁর অবকাশযাপনের ছবিগুলো তাই হয়ে উঠেছে ভক্তদের জন্য নতুন এক আকর্ষণ।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন