সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।তিনি বলেছেন, ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করছে সরকার। জনগণ তাদের ক্ষমা করবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি।শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় যারা রক্ত দিয়েছেন, তাদের দাবি এখনো পূরণ হয়নি। সেই দাবি পূরণ করতেই তারা রাজপথে নেমেছেন। দাবি পূরণ করেই ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।গণভোটের রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবি তুলে তিনি বলেন, জনগণের ঘরে গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার জন্যও তারা রাস্তায় নেমেছেন।
আরও পড়ুন, লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে : নাহিদ ইসলাম
একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।পথসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের ১১ দলীয় জোটের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। এসব মৌলিক দাবি পূরণ না হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। আর খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এবং সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।এর আগে সকালে ছয় দফা দাবি নিয়ে রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু করে ১১ দলীয় ঐক্যজোট। বিভিন্ন স্থানে পথসভা শেষে লংমার্চটি কুমিল্লা হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
বিষয় : প্রতারণা সঙ্গে ভাঁওতাবাজি

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন