সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির আয়োজন করে।নাহিদ ইসলাম বলেন, তারা শান্তিপূর্ণভাবে লংমার্চ পালন করতে চান। তবে সরকার বাধা দেওয়ার চেষ্টা করলে কর্মসূচির ছয় দফা এক দফায় পরিণত হবে।তিনি বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এ লংমার্চ। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে যারা সিন্ডিকেট করছে, তাদের বিরুদ্ধেও এই কর্মসূচি বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন, ‘১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’: শফিকুর রহমান
নাহিদ ইসলামের অভিযোগ, যারা গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, লংমার্চ তাদের বিরুদ্ধেও। তিনি বলেন, যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে।জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচিতে ছয়টি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ বিভিন্ন দাবি।লংমার্চের উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের অন্যান্য নেতারা।ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন