দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

'সাংবাদিক পুত্র শিশু রিহানের বিদেশে দ্বিতীয় সার্জারি জরুরি, সহায়তার হাত বাড়ান'

সাংবাদিক পুত্র শিশু রিহানের বিদেশে দ্বিতীয় সার্জারি জরুরি

জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছে নওগাঁর পত্নীতলার সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদের একমাত্র সন্তান রাগীব ইশরাক রিহান (সাড়ে ৪ বছর)। ছোট্ট বয়সেই ইতোমধ্যে বিদেশে একটি জটিল হৃদযন্ত্রের সার্জারি হয়েছে তার। এখন জীবন বাঁচাতে প্রয়োজন দ্বিতীয় সার্জারি। তবে অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছে শিশুটির চিকিৎসা।মেডিকেল রিপোর্ট অনুযায়ী, জন্মের সময় থেকেই রিহানের হৃদযন্ত্রে দুটি ছিদ্র ও দুটি রক্তনালিতে ব্লকসহ বিভিন্ন জটিলতা রয়েছে। ২০২৪ সালের ১০ মে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতালে কার্ডিয়াক বিভাগের সার্জন ডা. দেবী প্রসাদ শেঠিসহ পাঁচজন হৃদরোগ বিশেষজ্ঞের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রথম মাইক্রো সার্জারি করা হয়। তখন রিহানের বয়স ছিল প্রায় দুই বছর চার মাস।প্রথম সার্জারিতে জন্মগত একটি রক্তনালির ব্লক সেটিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। সার্জারির পর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছিল শিশুটি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের দুটি ছিদ্র ও রক্তনালির জটিলতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।বর্তমানে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে নবজাতক, শিশু ও স্ট্রাকচারাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন নাহার ফাতেমা (অব.)-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে রিহান।চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে দ্রুত দ্বিতীয় সার্জারি প্রয়োজন। হার্টের দুটি ছিদ্র বন্ধ করা এবং রক্তনালির জটিলতা সমাধানে ওপেন হার্ট সার্জারি প্রয়োজন হতে পারে।

আরও  পড়ুন, ৩ ঘণ্টা পর রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক

 এ জন্য বিদেশে নিয়ে বিশেষজ্ঞ চাইল্ড কার্ডিয়াক সার্জনের মাধ্যমে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।সন্তানের চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানসহ সঞ্চিত প্রায় সব সম্পদ ব্যয় করেছেন বাবা ইখতিয়ার উদ্দীন আজাদ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বর্তমানে বসতবাড়ি ছাড়া পরিবারের উল্লেখযোগ্য কোনো সম্পদ নেই। জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও তিনি পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি পদে নিয়োজিত আছেন। একজন গণমাধ্যমকর্মী হিসেবে মানুষের দুঃখ-দুর্দশার খবর তুলে ধরলেও আজ নিজের সন্তানের চিকিৎসার জন্যই মানুষের সহযোগিতা চাইতে হচ্ছে সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদকে।অসহায় এই পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, স্বচ্ছল ও হৃদয়বান মানুষের কাছে রিহানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে।শিশু রিহানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের জন্য আশার আলো।সহযোগিতা পাঠাতেবিকাশ/নগদ/রকেট (পারসোনাল): 01728637440যোগাযোগ: ইখতিয়ার উদ্দীন আজাদ, শিশু রিহানের বাবা।শিশু রিহানের জন্য সবার দোয়া ও মানবিক সহযোগিতা কামনা করেছে পরিবার।

বিষয় : দ্বিতীয় সার্জারি হৃদরোগে আক্রান্ত শিশু রিহান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

'সাংবাদিক পুত্র শিশু রিহানের বিদেশে দ্বিতীয় সার্জারি জরুরি, সহায়তার হাত বাড়ান'

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত