রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।বৃহস্পতিবার সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।ডিএসসিসি প্রশাসক বলেন, সময় থাকতেই হকারদের স্বেচ্ছায় নির্ধারিত এলাকা থেকে সরে যেতে হবে। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।তবে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।প্রশাসক বলেন, অফিস সময় শেষ হওয়ার পর বিকেল ৪টা থেকে মতিঝিলে হকাররা বসতে পারবেন। তবে সপ্তাহের সাত দিন সব জায়গায় হকার বসতে দেওয়া সম্ভব নয়। নির্ধারিত নিয়ম ও পরিচ্ছন্নতার শর্ত মেনেই তাদের ব্যবসা পরিচালনা করতে হবে।
আরও পড়ুন, বায়ুদূষণে অস্বস্তি বাড়ছে, দূষিত শহরের তালিকায় ১১ নম্বরে ঢাকা
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।এদিকে প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সতর্ক করেন আবদুস সালাম। নগর পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।সড়ক দখলমুক্ত করা, হকারদের জন্য নির্ধারিত স্থান তৈরি এবং নগরের পরিবেশ উন্নয়নে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শৃঙ্খলা ও চলাচলের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছে সিটি করপোরেশন।
বিষয় : হকারমুক্ত সড়ক জিরো পয়েন্ট নাইট মার্কেট

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন