ইসলামি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে পবিত্র রমজান। তাই ইংরেজি নববর্ষ বা বড়দিনের মতো নির্দিষ্ট কোনো তারিখে আসে না মুসলমানদের পবিত্র এই মাস।জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, ২০২৭ সালের রমজান শুরু হতে পারে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নতুন চাঁদ দেখার ওপর।সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই শুরু হবে তারাবির নামাজ। আর পরদিন সোমবার থেকে পালিত হতে পারে প্রথম রোজা।তবে কোনো দেশে ওই সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রোজা শুরুর তারিখ এক দিন পিছিয়ে যেতে পারে।ইসলামি বর্ষপঞ্জিতে ১২ মাস। একেকটি চন্দ্র বছর প্রায় ৩৫৪ দিনের হওয়ায় গ্রেগরিয়ান বর্ষের তুলনায় তা প্রায় ১১ দিন ছোট। ফলে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন করে আগে আসে। প্রায় ৩৩ বছরের একটি চক্রে রমজান বছরের সব ঋতুতে ঘুরে আসে।
আরও পড়ুন, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত
রমজান ২৯ অথবা ৩০ দিন হতে পারে। শাওয়ালের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে পবিত্র মাসের সমাপ্তি। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ, বুধবার হতে পারে। তবে ঈদের তারিখও নির্ভর করবে চাঁদ দেখার ওপর।ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। এ মাসেই পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়েছিল বলে মুসলমানরা বিশ্বাস করেন।রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি নামাজ, দান-সদকা, আত্মসংযম ও মানবিকতার চর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।রমজান আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে মুসলিমপ্রধান দেশগুলোতে মসজিদ, জনসেবা কার্যক্রমসহ বিভিন্ন প্রস্তুতি ধীরে ধীরে শুরু হবে।জ্যোতির্বিজ্ঞানের হিসাব সম্ভাব্য তারিখ জানালেও, ইসলামি রীতি অনুযায়ী রমজানের আনুষ্ঠানিক সূচনা নির্ধারিত হবে নতুন চাঁদ দেখার ভিত্তিতেই।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন