হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন—এপিবিএন।আটকরা হলেন খায়রুল হাসান আকন, বয়স ২৯ বছর এবং শেখ আরিফুল ইসলাম, বয়স ৪৬ বছর।এয়ারপোর্ট এপিবিএন জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই দুই ব্যক্তি।পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম বা প্রায় ৪০ দশমিক ৭৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি বরণে ব্যাপক প্রস্তুতি
এপিবিএনের হিসাবে, উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন—বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়। পরে চোরাচালানের উদ্দেশ্যে তারা স্বর্ণগুলো নিজেদের হেফাজতে নেন।পুলিশের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।এ ঘটনায় মঙ্গলবার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ এনে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় স্বর্ণ ও মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে এপিবিএনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : বিমানবন্দর স্বর্ণালংকার

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন