রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায় জমি দখল, মাদক ব্যবসা, হামলা, ভয়ভীতি ও গুজব ছড়িয়ে মব তৈরির অভিযোগ উঠেছে শাহিনুর বেগম ওরফে ‘শাহিনুর সুন্দরী’ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।সর্বশেষ রোববার দুপুরে অতর্কিত হামলায় শাহিনুর বেগমের সৎ ভাই-বোন, বোন জামাইসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুবাইপ্রবাসী নওশের আলম সুমনের সঙ্গে বিরোধ চলে আসছে। মহাদেবপুর পশ্চিমপাড়ায় মসজিদ নির্মাণের জন্য কেনা জমি দখলের চেষ্টা এবং বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।পরিবারের দাবি, গত বছরের ২২ জুন পাগলাপীরের আলোয়াকুড়ি এলাকায় ৫০-৬০ জনের একটি দল নওশের আলম সুমনের ওপর হামলা চালায়। পাঁচদিন পর ২৭ জুন রাতে গুজব ছড়িয়ে তাঁর বাড়িতে হামলার পরিস্থিতি তৈরি এবং পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন, কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা
এদিকে, শাহিনুর বেগমের বোনের ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে আজিজুলকে সিলেটের মাধবপুর এলাকায় ৫৯ কেজি গাঁজাসহ র্যাব-৯ গ্রেপ্তার করেছিল বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের আরও দাবি, জমি সংক্রান্ত মামলায় আদালতের রায় তাঁদের পক্ষে যাওয়ার পরও মসজিদের জমির পাশের অংশে সীমানাপ্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করা হয়েছে।হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগে নওশের আলম সুমনের স্ত্রী রংপুর সদর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, অভিযোগ-পাল্টা অভিযোগের বাইরে গিয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।তবে এসব অভিযোগের বিষয়ে শাহিনুর বেগম, রায়হান খান ও সিরাজুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন