দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি মামলায় মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (১৯১১৫)। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দীন ওয়ারেছী, পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর এবং তানজিনা আফরিন, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৫২ ধারায় একটি মামলায় ইসলাম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খলাপাড়াকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, সোনারগাঁয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১০

এছাড়া ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সবুজ মেডিকেল হল-এর মালিক তাপস ধর (৩৩), পিতা: বিষ্ণু চন্দ্র ধর, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৩ হাজার টাকা এবং ভাই ভাই মেডিকেল হল-এর মালিক জামিল আহম্মেদ (৩৯), পিতা: ওসমান গণি, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেন।অভিযানে মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মামলায় ৫৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার খলাপাড়া ও বাসাইর বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি মামলায় মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (১৯১১৫)। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দীন ওয়ারেছী, পরিদর্শক, বিএসটিআই, গাজীপুর এবং তানজিনা আফরিন, ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।আদালত সূত্রে জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৫২ ধারায় একটি মামলায় ইসলাম বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খলাপাড়াকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন, সোনারগাঁয়ে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১০

এছাড়া ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সবুজ মেডিকেল হল-এর মালিক তাপস ধর (৩৩), পিতা: বিষ্ণু চন্দ্র ধর, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ৩ হাজার টাকা এবং ভাই ভাই মেডিকেল হল-এর মালিক জামিল আহম্মেদ (৩৯), পিতা: ওসমান গণি, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেন।অভিযানে মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং মোট ৫৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় কোনো কারাদণ্ড প্রদান করা হয়নি।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত