নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি ও মাদকসেবনের অভিযোগে সাতজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) দিনব্যাপী সোনারগাঁ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারি পরোয়ানাভুক্তরা হলেন—পেকিরচর এলাকার দিলু মিয়ার ছেলে আরিফ,
আরও পড়ুন, মাদারগঞ্জে কেমিক্যালের পরিত্যক্ত ড্রাম বিস্ফোরণ এক যুবকের মৃত্যু
কাঁচপুর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মো. তোফাজ্জল ওরফে তুহিন এবং আষাড়িয়ার চর এলাকার জিন্নত আলীর ছেলে সাদেকুর রহমান (৩৫)।অন্যদিকে, মাদকসেবনের অভিযোগে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার সজল (২৮) ও রিফাত (২৮), সোনারগাঁয়ের মহজমপুর এলাকার মো. সাদ্দাম হোসেন (৩২), চৌরাপাড়া এলাকার ইব্রাহিম (৩০), রংপুরের বচ্চুনা এলাকার মো. নাজমুল (২০), শরীয়তপুরের নড়িয়া এলাকার মো. মাসুম রানা (৪০) এবং রংপুরের মডেলপাড়া এলাকার হাসান (১৮)কে গ্রেপ্তার করা হয়।সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন