লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের অবসানের পর এখন ফুটবল বিশ্বে বড় প্রশ্ন—আর্জেন্টিনার পরবর্তী মহাতারকা কে?মেসির মতো একজন ফুটবলার পাওয়া যে কতটা কঠিন, সেটি ইতিহাসই বলে। দিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনাকে মেসির মতো একজন খেলোয়াড় পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক যুগ। তাই হুবহু মেসির উত্তরসূরি পাওয়া কঠিন হলেও তার কাছাকাছি প্রোফাইলের কয়েকজন ফুটবলারের দিকে তাকিয়ে আছে আর্জেন্টিনা।এই তালিকায় আলোচনায় রয়েছেন চারজন।প্রথমেই আছেন পাউলো দিবালা। বাম পায়ের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড রাইট উইং থেকে ভেতরে ঢুকে আক্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। একসময় তাকে মেসির উত্তরসূরি হিসেবেও দেখা হয়েছিল। তবে জাতীয় দলে নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। ২০২৬ বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এখনো নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন দিবালা।দ্বিতীয় নাম নিকো পাজ। তরুণ এই মিডফিল্ডার ২০২৬ বিশ্বকাপের দলে ছিলেন এবং মাঠেও সময় পেয়েছেন।
আরও পড়ুন , ইনিংসে ২১ সাবেক ফুটবলার প্রশ্ন অভিজ্ঞতা নিয়ে
কোমোর হয়ে ১০ নম্বর জার্সিতে তার পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাবাদী করে তুলছে আর্জেন্টাইনদের।তৃতীয় জন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। তরুণ এই প্রতিভার ওপর অনেক প্রত্যাশা থাকলেও সাম্প্রতিক সময়ে ফর্মটা পক্ষে নেই। তবে নিজের সেরা ছন্দে ফিরতে পারলে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি।আর চতুর্থ নাম ক্লদিও এচেভরি। ২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আলো ছড়িয়ে ‘নতুন মেসি’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন এই ফুটবলার। তবে ক্লাব ফুটবলে এখনো প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি।তবুও বয়স কম হওয়ায় সুযোগ শেষ হয়ে যায়নি এচেভরির।সব মিলিয়ে মেসির শূন্যস্থান পূরণ করা কারও পক্ষেই সহজ নয়। তবে দিবালা, পাজ, মাস্তানতুওনো ও এচেভরির মধ্য থেকেই ভবিষ্যতের নতুন আর্জেন্টাইন তারকা উঠে আসবেন—এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন