ফুটবলের বাইরে নতুন ইনিংসে ২১ সাবেক ফুটবলার, প্রশ্ন অভিজ্ঞতা নিয়েদেশের ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্বে একঝাঁক সাবেক ফুটবলার। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা গোলকিপার আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন ২১ সাবেক ফুটবলার। গত ১৮ জুলাই সরকার গঠিত ২৮টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে হকি, হ্যান্ডবল, টেনিস, কুস্তি, দাবা, বক্সিং, সাইক্লিং, ক্যারম ও জিমন্যাস্টিকসসহ বিভিন্ন খেলায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ হয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি। একই ফেডারেশনের যুগ্ম সম্পাদক করা হয়েছে সাবেক স্ট্রাইকার এনামুল হককে। সদস্য হিসেবে আছেন মুরাদ আহমেদ মিলন।
আরও পড়ুন .একটু দূরেই ফাইনাল, শেষ উইকেটে থামল বাংলাদেশ এইচপির স্বপ্ন
সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকীবকে টেনিস ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং মিজানুর রহমান ডনকে হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়া কুস্তি, বক্সিং, ফেন্সিং, দাবা, সাইক্লিং, ক্যারম, জিমন্যাস্টিকস, জুডো ও ভারোত্তোলন ফেডারেশনেও যুক্ত হয়েছেন সাবেক ফুটবলাররা।তবে প্রশ্ন উঠেছে, যে খেলায় কখনো সম্পৃক্ত ছিলেন না, সেই খেলার ফেডারেশনে দায়িত্ব পেয়ে তারা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন?আলফাজ আহমেদ বলছেন, তাকে হ্যান্ডবলের কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিকভাবে কাজ হচ্ছে কি না দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ইমতিয়াজ আহমেদ নকীব জানিয়েছেন, টেনিস ফেডারেশনের দায়িত্বে তার কোনো আগ্রহ নেই এবং এখন পর্যন্ত কোনো সভাতেও যাননি।হকি ফেডারেশনের দায়িত্ব পাওয়া মিজানুর রহমান ডনের যুক্তি, ফুটবল ও হকি কাছাকাছি খেলা এবং হকি খেলোয়াড়দের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।এনএসসির পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরীর দাবি, এসব সাবেক ফুটবলার নামকরা খেলোয়াড়। খেলোয়াড় তৈরির প্রক্রিয়া সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই বিভিন্ন ফেডারেশনে তাদের যুক্ত করা হয়েছে।তবে সাবেক ফুটবলারদের অন্য খেলায় দায়িত্ব দেওয়ার এই উদ্যোগ ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে, নাকি সংশ্লিষ্ট খেলায় অভিজ্ঞতার ঘাটতি তৈরি করবে—এখন সেটিই দেখার বিষয়।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন