বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেন আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে নতুন বৈদেশিক মুদ্রা বাজার বা এফএক্সএম ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে বৈদেশিক মুদ্রার নিলাম, আন্তঃব্যাংক লেনদেন এবং গ্রাহক পর্যায়ের বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রতিবেদন এফএক্সএমের মাধ্যমে সম্পন্ন করতে হবে।সোমবার এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এতদিন এসব কার্যক্রমের একটি বড় অংশ ম্যানুয়ালি সম্পন্ন হলেও এখন থেকে নির্ধারিত এফএক্সএম ব্যবস্থায় তা পরিচালনা করতে হবে।এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নিলাম, আন্তঃব্যাংক স্পট, ফরওয়ার্ড ও সোয়াপ লেনদেন এবং বাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন করা হবে।নিলামে ব্যাংকগুলো এফএক্সএমে বৈদেশিক মুদ্রা কেনা বা বিক্রির আদেশ দিতে পারবে। নিলামের ফলাফল ও বরাদ্দও জানানো হবে একই ব্যবস্থায়।
আরও পড়ুন, স্মার্ট প্রযুক্তিতে বদলে যাচ্ছে পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থা
এদিকে গ্রাহক পর্যায়ের বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য প্রতিদিন তিন দফায় জমা দিতে হবে ব্যাংকগুলোকে।সকাল ১১টা পর্যন্ত লেনদেনের তথ্য সাড়ে ১১টার মধ্যে এবং বিকেল ৪টা পর্যন্ত লেনদেনের তথ্য সাড়ে ৪টার মধ্যে দিতে হবে। বিকেল ৪টার পরের লেনদেনের তথ্য পরবর্তী কর্মদিবসের সকাল ১১টার মধ্যে জমা দেওয়া যাবে।কোনো সময়ে প্রতিবেদনযোগ্য লেনদেন না থাকলেও শূন্য প্রতিবেদন দিতে হবে।রেফারেন্স বিনিময় হার নির্ধারণে সাধারণত এক লাখ মার্কিন ডলার বা তার বেশি লেনদেনের তথ্য দিতে হবে। তবে রেমিট্যান্সের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ যাই হোক, তথ্য দেওয়া বাধ্যতামূলক।বাংলাদেশ ব্যাংকের দাবি, এফএক্সএম চালুর ফলে বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেন দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে। একই সঙ্গে নজরদারি, তথ্য সংরক্ষণ ও নিরীক্ষা কার্যক্রমও আরও কার্যকর হবে।
বিষয় : বড় পরিবর্তনের বৈদেশিক মুদ্রা সব তথ্য

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন