দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা নিবন্ধন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা নিবন্ধন

২০২৭ সালের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিযোগীদের নিবন্ধন করা যাবে।এবার তিনটি গ্রুপে মোট সাতটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামী জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা।‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র এবং ‘গ’ গ্রুপে একই শ্রেণির ছাত্রীরা পৃথকভাবে প্রতিযোগিতায় অংশ নেবে।উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের ৫০০ উপজেলা ও ৮ মহানগরীর ১৫টি জোন অফিসে অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন, মব সন্ত্রাস রোধে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতা হবে ১ থেকে ৩১ ডিসেম্বর। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১ থেকে ৩১ জানুয়ারি। আর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন হিসেবে তিনজন পাবেন চার আনা ওজনের স্বর্ণপদক। প্রথম পুরস্কার পাবেন ২০ জন, দ্বিতীয় পুরস্কার ২০ জন এবং তৃতীয় পুরস্কার পাবেন আরও ২০ জন। তাদের জন্যও নির্ধারিত রয়েছে বিভিন্ন ওজনের স্বর্ণপদক।একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। নিবন্ধনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মসনদের ফটোকপি জমা দিতে হবে।আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশনের জেলা বা উপজেলা কার্যালয়ে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : প্রতিযোগিতা শিশু-কিশোর নিবন্ধন শুরু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা নিবন্ধন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই প্রতিযোগিতায় দেশের স্কুল, আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিযোগীদের নিবন্ধন করা যাবে।এবার তিনটি গ্রুপে মোট সাতটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—কিরাআত, আজান, হামদ-নাত, কবিতা আবৃত্তি, ইসলামী জ্ঞান, উপস্থিত বক্তৃতা ও রচনা।‘ক’ গ্রুপে সপ্তম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নিতে পারবে। ‘খ’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্র এবং ‘গ’ গ্রুপে একই শ্রেণির ছাত্রীরা পৃথকভাবে প্রতিযোগিতায় অংশ নেবে।উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের ৫০০ উপজেলা ও ৮ মহানগরীর ১৫টি জোন অফিসে অনুষ্ঠিত হবে।

আরও  পড়ুন, মব সন্ত্রাস রোধে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতা হবে ১ থেকে ৩১ ডিসেম্বর। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১ থেকে ৩১ জানুয়ারি। আর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন হিসেবে তিনজন পাবেন চার আনা ওজনের স্বর্ণপদক। প্রথম পুরস্কার পাবেন ২০ জন, দ্বিতীয় পুরস্কার ২০ জন এবং তৃতীয় পুরস্কার পাবেন আরও ২০ জন। তাদের জন্যও নির্ধারিত রয়েছে বিভিন্ন ওজনের স্বর্ণপদক।একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। নিবন্ধনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মসনদের ফটোকপি জমা দিতে হবে।আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইসলামিক ফাউন্ডেশনের জেলা বা উপজেলা কার্যালয়ে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত