দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লায় তুমুল সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লায় তুমুল সংঘর্ষ

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার তোপখানা ও চাঁনপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ চলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাঠে প্রতিদিন শিশু-কিশোররা খেলাধুলা করে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার কিশোরদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।পরে সন্ধ্যার পর এ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও  পড়ুন, ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি

একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচ মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের দাবি, রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালান সংঘর্ষে জড়িতরা। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয় : ফুটবল নারী-শিশু তুমুল সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লায় তুমুল সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার তোপখানা ও চাঁনপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ চলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাঠে প্রতিদিন শিশু-কিশোররা খেলাধুলা করে। রোববার বিকেলে মাঠে কে আগে এবং কে পরে খেলবে—এ নিয়ে দুই মহল্লার কিশোরদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।পরে সন্ধ্যার পর এ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও  পড়ুন, ধামরাইয়ে খাদ্যগুদামে খাদ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে জিরো টলারেন্সের কঠোর হুঁশিয়ারি

একপর্যায়ে তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচ মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের দাবি, রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালান সংঘর্ষে জড়িতরা। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত