দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

‘সাংবাদিক আবদুস সালাম সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক’: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

সাংবাদিক আবদুস সালামকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একসময় সাংবাদিকরা পয়সা, হুমকি কিংবা ক্ষমতার কাছে মাথা নত করতেন না।রোববার রাজধানীর সার্কিট হাউস রোডের প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, আগের দিনের সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ বিষয় স্বাধীনভাবে প্রকাশ করতেন। তাদের কাছে সাংবাদিকতা ছিল মানুষের সত্য জানার অধিকার প্রতিষ্ঠার মাধ্যম।নোয়াম চমস্কির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনে জনগণকে দমনের জন্য যেমন লাঠি ব্যবহৃত হয়, তেমনি গণতান্ত্রিক রাষ্ট্রেও স্বৈরাচারী মানসিকতার শাসকরা মিডিয়াকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।

আরও  পড়ুন, ‘গুমের বিরুদ্ধে আইন বাতিল নয়, বহাল রাখতে হবে’: মিয়া গোলাম পরওয়ার

ভারতের গণমাধ্যম প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সেখানে ‘গদি মিডিয়া’ শব্দটি চালু হয়েছে। শাসকের অনুগত গণমাধ্যম মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।তার ভাষ্য, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই সাংবাদিক আবদুস সালামের মতো সত্যনিষ্ঠ ও স্বাধীনচেতা মানুষের প্রয়োজন। এমন সাংবাদিকতা প্রতিষ্ঠিত হলে সত্য-মিথ্যার বিভাজন স্পষ্ট হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।এদিকে সভায় সাংবাদিক আবদুস সালামের নামে রাজধানীর তোপখানা রোডের নামকরণের দাবি জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

বিষয় : আলোচনা সভা সত্য ও বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

‘সাংবাদিক আবদুস সালাম সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক’: রিজভী

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সাংবাদিক আবদুস সালামকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একসময় সাংবাদিকরা পয়সা, হুমকি কিংবা ক্ষমতার কাছে মাথা নত করতেন না।রোববার রাজধানীর সার্কিট হাউস রোডের প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, আগের দিনের সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ বিষয় স্বাধীনভাবে প্রকাশ করতেন। তাদের কাছে সাংবাদিকতা ছিল মানুষের সত্য জানার অধিকার প্রতিষ্ঠার মাধ্যম।নোয়াম চমস্কির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনে জনগণকে দমনের জন্য যেমন লাঠি ব্যবহৃত হয়, তেমনি গণতান্ত্রিক রাষ্ট্রেও স্বৈরাচারী মানসিকতার শাসকরা মিডিয়াকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন।

আরও  পড়ুন, ‘গুমের বিরুদ্ধে আইন বাতিল নয়, বহাল রাখতে হবে’: মিয়া গোলাম পরওয়ার

ভারতের গণমাধ্যম প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সেখানে ‘গদি মিডিয়া’ শব্দটি চালু হয়েছে। শাসকের অনুগত গণমাধ্যম মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।তার ভাষ্য, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই সাংবাদিক আবদুস সালামের মতো সত্যনিষ্ঠ ও স্বাধীনচেতা মানুষের প্রয়োজন। এমন সাংবাদিকতা প্রতিষ্ঠিত হলে সত্য-মিথ্যার বিভাজন স্পষ্ট হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।এদিকে সভায় সাংবাদিক আবদুস সালামের নামে রাজধানীর তোপখানা রোডের নামকরণের দাবি জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত