দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

গাজীপুর টঙ্গীতে পুলিশ পরিচয়ে ভুয়া পুলিশ গ্রেফতার

পুলিশ পরিচয়ে ভুয়া পুলিশ গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে পুলিশ পরিচয়ে থানার মাত্র কয়েক গজ দূরে ‘ডিউটি’ করার সময় আরিয়ান আহমেদ আলফি (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার, ওয়াকিটকি, হুটার, খেলনা পিস্তল ও সিগন্যাল লাইট উদ্ধার করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।গ্রেপ্তার আরিয়ান আহমেদ আলফি টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে আলফিকে গ্রেপ্তার করা হয়। 

আরও  পড়ুন, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে লামা পৌর যুবদল নেতার সৌজন্য সাক্ষাৎ

এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল ও একটি সিগন্যাল লাইট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, আলফি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে থানার কাছাকাছি এলাকায় অবস্থান করে ‘ডিউটি’ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে গ্রেপ্তার করা হয়।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, পুলিশ সদস্য পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ পরিচয়ে তার এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয় : গ্রেপ্তার ভুয়া পুলিশ টঙ্গী পূর্ব থানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

গাজীপুর টঙ্গীতে পুলিশ পরিচয়ে ভুয়া পুলিশ গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে পুলিশ পরিচয়ে থানার মাত্র কয়েক গজ দূরে ‘ডিউটি’ করার সময় আরিয়ান আহমেদ আলফি (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেটকার, ওয়াকিটকি, হুটার, খেলনা পিস্তল ও সিগন্যাল লাইট উদ্ধার করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।গ্রেপ্তার আরিয়ান আহমেদ আলফি টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে আলফিকে গ্রেপ্তার করা হয়। 

আরও  পড়ুন, যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে লামা পৌর যুবদল নেতার সৌজন্য সাক্ষাৎ

এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল ও একটি সিগন্যাল লাইট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, আলফি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে থানার কাছাকাছি এলাকায় অবস্থান করে ‘ডিউটি’ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে গ্রেপ্তার করা হয়।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, পুলিশ সদস্য পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ পরিচয়ে তার এ ধরনের কর্মকাণ্ডের উদ্দেশ্য কী ছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত