দৈনিক সংবাদ দিগন্ত

প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, আসছে নতুন নীতিমালা

প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

যানজট ও দুর্ঘটনা কমাতে রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া মিলবে না ই-রিকশার লাইসেন্স।সড়কে যানজট। তার সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি। নগরবাসীর কর্মঘণ্টার বড় একটি অংশও নষ্ট হচ্ছে যানজটে।এবার ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার।রোববার অটোরিকশার নতুন নীতিমালা নিয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি জানান, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে।ই-রিকশার নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়—বুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখার প্রত্যয়ন বাধ্যতামূলক করা হচ্ছে।এর পাশাপাশি ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ ছাড়া কোনো ই-রিকশা নিবন্ধন দেওয়া হবে না।

আরও  পড়ুন, আয়নাঘর আর নয়, গুমকারীদের সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাষ্ট্রপতির

ই-রিকশা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও আনা হবে লাইসেন্সের আওতায়। বুয়েট বা সংশ্লিষ্ট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নকশা অনুযায়ী উৎপাদন করতে হবে যানবাহন। একই সঙ্গে কারখানাকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভায় নিবন্ধিত হতে হবে।অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোর জন্যও লাগবে লাইসেন্স। এসব লাইসেন্স দেবে সিটি করপোরেশন বা পৌরসভা।ঢাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি জোন করার পরিকল্পনা রয়েছে। উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে রাজধানী।প্রতিটি জোনের ই-রিকশায় থাকবে আলাদা রং। একটি জোনে নিবন্ধিত ই-রিকশা যাতে অন্য জোনে যেতে না পারে, সেই ব্যবস্থাও করা হবে।প্রতিমন্ত্রী জানান, অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা এখন চূড়ান্ত পর্যায়ে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে দ্রুতই এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকারের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে নীতিমালার বাস্তবায়ন ও নজরদারির ওপর। তবে নতুন ব্যবস্থায় ই-রিকশার সংখ্যা, চলাচল ও নিবন্ধনে আসতে যাচ্ছে বড় ধরনের নিয়ন্ত্রণ।

বিষয় : যানজট অটোরিকশা নতুন নীতিমালা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, আসছে নতুন নীতিমালা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x