দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

আয়নাঘর আর নয়, গুমকারীদের সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত ক্ষমতাবানই হোক, তাদের বিচারের মুখোমুখি করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।গুমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না।আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, এ দেশে আর কোনো আয়নাঘর থাকবে না। কোনো মাকে সন্তানের জন্য কিংবা কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না।গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু একজন মানুষকে কেড়ে নেয় না; তার সঙ্গে প্রিয়জনদের হাসি, শান্তি, স্বপ্ন এবং সামাজিক-অর্থনৈতিক স্বস্তিও কেড়ে নেয়।মির্জা ফখরুল বলেন, সংবিধান প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা,

আরও  পড়ুন, নতুন পে স্কেলের অপেক্ষার অবসান সোমবার মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

 আইনের সুরক্ষা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু গুম-খুনের মাধ্যমে এসব অধিকার লঙ্ঘন করা হয়েছে।তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ভিন্নমত প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ কিংবা গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়া অনেক মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। এমনকি গোপনে হত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজেদুল ইসলাম সুমনসহ বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করেন রাষ্ট্রপতি।এ ছাড়া ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রাখার অভিযোগও করেন তিনি।গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন তুলে ধরে রাষ্ট্রপতি জানান, এক হাজার ৫৬৯টি ঘটনাকে সুনির্দিষ্টভাবে গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮৭ জন নিখোঁজ ও মৃত বলে উল্লেখ করা হয়েছে।তিনি বলেন, গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে রক্ষা এবং গুম চিরতরে নিষিদ্ধ করতে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপিত হয়েছে।

বিষয় : হুঁশিয়ারি আয়নাঘর স্বাধীন বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আয়নাঘর আর নয়, গুমকারীদের সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত ক্ষমতাবানই হোক, তাদের বিচারের মুখোমুখি করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।গুমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না।আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, এ দেশে আর কোনো আয়নাঘর থাকবে না। কোনো মাকে সন্তানের জন্য কিংবা কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না।গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু একজন মানুষকে কেড়ে নেয় না; তার সঙ্গে প্রিয়জনদের হাসি, শান্তি, স্বপ্ন এবং সামাজিক-অর্থনৈতিক স্বস্তিও কেড়ে নেয়।মির্জা ফখরুল বলেন, সংবিধান প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা,

আরও  পড়ুন, নতুন পে স্কেলের অপেক্ষার অবসান সোমবার মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

 আইনের সুরক্ষা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা দিয়েছে। কিন্তু গুম-খুনের মাধ্যমে এসব অধিকার লঙ্ঘন করা হয়েছে।তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ভিন্নমত প্রকাশ, অন্যায়ের প্রতিবাদ কিংবা গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়া অনেক মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। এমনকি গোপনে হত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজেদুল ইসলাম সুমনসহ বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করেন রাষ্ট্রপতি।এ ছাড়া ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রাখার অভিযোগও করেন তিনি।গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন তুলে ধরে রাষ্ট্রপতি জানান, এক হাজার ৫৬৯টি ঘটনাকে সুনির্দিষ্টভাবে গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮৭ জন নিখোঁজ ও মৃত বলে উল্লেখ করা হয়েছে।তিনি বলেন, গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে রক্ষা এবং গুম চিরতরে নিষিদ্ধ করতে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে উত্থাপিত হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত