ছোট পর্দায় এখন দর্শকপ্রিয়তার দৌড়ে বেশ এগিয়ে রয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। গত দুই বছরে একের পর এক নাটকে অভিনয় করে নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। আর চলতি বছরের প্রায় আট মাসের হিসাবেও ইউটিউব ভিউ ও দর্শকপ্রিয়তায় তটিনী অভিনীত নাটকগুলো রয়েছে আলোচনার কেন্দ্রে।শুরুতে বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে পারিবারিক ও রোমান্টিক গল্পের নাটকেই বেশি দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। সহজাত অভিনয় ও চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতায় দর্শকদের কাছে তৈরি হয়েছে আলাদা গ্রহণযোগ্যতা।তবে জনপ্রিয়তার এই সময়ে এসে কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে মানসম্মত কাজকেই গুরুত্ব দিতে চান তটিনী।অভিনেত্রীর ভাষ্য, অল্প সময়ে অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। সৌভাগ্যক্রমে সেসব কাজে দর্শকদের ভালোবাসাও পেয়েছেন। তবে চলতি বছর থেকে আরও বেছে বেছে কাজ করার চেষ্টা করছেন।
আরও পড়ুন, নেপাল থেকে ফিরলেন অপু
তটিনীর হাতে বর্তমানে রয়েছে কমপক্ষে এক ডজন নতুন নাটকের কাজ। তবে সবগুলো একসঙ্গে না করে সময় নিয়ে কাজগুলো করতে চান তিনি। দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই নতুন গল্প ও চরিত্র নির্বাচন করছেন এই অভিনেত্রী।একক নাটকের পাশাপাশি এবার ধারাবাহিকেও দেখা যাবে তটিনীকে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ নামের ধারাবাহিকে পারিবারিক গল্পে অভিনয় করছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, খায়রুল বাসারসহ আরও অনেকে।সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রকাশ হবে ধারাবাহিকটি।দর্শকপ্রিয়তার ধারাবাহিকতা ধরে রেখে এবার অভিনয়ে আরও পরিণত হতে চান তটিনী। তাই সংখ্যার চেয়ে গল্প, চরিত্র আর কাজের মান—এই তিনটিকেই সামনে রেখে এগোতে চান জনপ্রিয় এই অভিনেত্রী।
বিষয় : ছোট পর্দা দর্শকপ্রিয়তা নাটকে অভিনয়

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন