দৈনিক সংবাদ দিগন্ত

নেপাল থেকে ফিরলেন অপু

নেপাল থেকে ফিরলেন অপু
ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস

নেপালে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। এমন পরিস্থিতির মধ্যেই নেপালে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো ইউনিট পড়েছিল বিপাকে।পরিস্থিতি বিবেচনায় নেপালে সিনেমাটির শুটিং স্থগিত করে দেশে ফিরেছে পুরো টিম।শুক্রবার রাতে ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, নেপালে অবস্থানকালে পুরো টিম নিরাপদেই ছিল। তবে সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা কিছুটা চ্যালেঞ্জিং ছিল।অপু বিশ্বাস জানান, নেপালে থাকা অবস্থায় তারা বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি।

আরও  পড়ুন, ফের শুটিংয়ে তানজিন তিশা

তবে ভয়াবহ এই দুর্যোগের ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।অপু বলেন, নেপালের এই দুর্যোগ অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। হতাহতরা হয়তো তার আপনজন নন, কিন্তু মানবিক দিক থেকে তারা তার এবং সবার আপনজন।নেপালে অবস্থানকালে স্থানীয়দের কাছ থেকে দুর্যোগের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির কথা শুনেছেন বলেও জানান অপু। স্বচক্ষে তাদের কষ্ট দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।ভয়াবহ এই পরিস্থিতিতে আপাতত বন্ধ রয়েছে ‘শিকার’ সিনেমার নেপাল অংশের শুটিং। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী শুটিং পরিকল্পনা নেওয়া হবে বলে জানা গেছে।

বিষয় : ভূমিধসে প্রাণহানি নেপালে শুটিং

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেপাল থেকে ফিরলেন অপু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। এমন পরিস্থিতির মধ্যেই নেপালে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো ইউনিট পড়েছিল বিপাকে।পরিস্থিতি বিবেচনায় নেপালে সিনেমাটির শুটিং স্থগিত করে দেশে ফিরেছে পুরো টিম।শুক্রবার রাতে ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, নেপালে অবস্থানকালে পুরো টিম নিরাপদেই ছিল। তবে সবাইকে একসঙ্গে দেশে ফিরিয়ে আনা কিছুটা চ্যালেঞ্জিং ছিল।অপু বিশ্বাস জানান, নেপালে থাকা অবস্থায় তারা বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি।

আরও  পড়ুন, ফের শুটিংয়ে তানজিন তিশা

তবে ভয়াবহ এই দুর্যোগের ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।অপু বলেন, নেপালের এই দুর্যোগ অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। হতাহতরা হয়তো তার আপনজন নন, কিন্তু মানবিক দিক থেকে তারা তার এবং সবার আপনজন।নেপালে অবস্থানকালে স্থানীয়দের কাছ থেকে দুর্যোগের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির কথা শুনেছেন বলেও জানান অপু। স্বচক্ষে তাদের কষ্ট দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।ভয়াবহ এই পরিস্থিতিতে আপাতত বন্ধ রয়েছে ‘শিকার’ সিনেমার নেপাল অংশের শুটিং। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী শুটিং পরিকল্পনা নেওয়া হবে বলে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত