অভিনয় থেকে কি নিজেকে সরিয়ে নিয়েছেন তানজিন তিশা? গত কয়েক মাস ধরে এমন গুঞ্জনই ঘুরছিল সামাজিক মাধ্যমে। প্রায় সাড়ে চার মাস নতুন কোনো নাটকের শুটিংয়ে দেখা না যাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন, সিনেমায় মনোযোগ দিতে নাটক ছেড়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সেই গুঞ্জনে এবার ইতি টেনেছেন তানজিন তিশা। দীর্ঘ বিরতির পর আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তিনি। এরই মধ্যে দুটি নাটকের কাজও শেষ করেছেন অভিনেত্রী। তিশার নাটক থেকে দূরে থাকার অন্যতম কারণ ছিল সিনেমা ‘সোলজার’। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর শুটিং শুরু হলেও এখনো সিনেমাটির কিছু দৃশ্য ও একটি গানের কাজ বাকি রয়েছে।
আরও পড়ুন, অসুস্থ প্রীতি জিনতা
আগামী মাসে বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এদিকে নাটকে ফেরার পর তিশা অভিনয় করেছেন মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’ এবং চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকে। ‘প্রথম দেখার পর’-এ তার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। দীর্ঘ বিরতির পর নাটকে ফেরার কারণ জানিয়ে তানজিন তিশা বলেছেন, নাটক তার শিকড় এবং ভালোবাসার জায়গা। তাই সিনেমায় কাজ করলেও এই মাধ্যম থেকে নিজেকে দূরে রাখতে চান না তিনি। তিশার ভাষায়, সবাই ধরে নিয়েছিল সিনেমার জন্য হয়তো নাটক ছেড়ে দিয়েছেন। কিন্তু নিজের শিকড় কখনো ভোলেননি তিনি। চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকটি একটি ভালোবাসার গল্প। দীর্ঘদিন পর নির্মাতার সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত তিশা। দর্শকরাও আগের মতো এবারও ভালোবাসা দেবেন—এমনটাই প্রত্যাশা তার।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন