দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

নদী রক্ষায় ব্রহ্মপুত্র পরিদর্শন, উঠল দখল-দূষণ বন্ধের দাবি

উঠল দখল-দূষণ বন্ধের দাবি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদকে দখল ও দূষণমুক্ত করে এর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে নদীটি পরিদর্শন করেছেন পরিবেশবিদ, নদী গবেষক, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।শনিবার (২৯ আগস্ট) সকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ রাজঘাট থেকে নৌযানে করে নদী পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন হয়ে বন্দর উপজেলার সাব্দী এলাকা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন তারা।এ সময় নদীর বর্তমান অবস্থা, নাব্যতা, পানির স্বাভাবিক প্রবাহ, নদীতীরের পরিবেশ ও জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে নদীর ওপর নির্ভরশীল স্থানীয় মানুষের জীবন-জীবিকার পরিস্থিতিও তুলে ধরা হয়।কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নদী ফাউন্ডেশন, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির। উপস্থিত ছিলেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস ও পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন।

আরও  পড়ুন, কমিটি ঘোষণার জেরে নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

 কর্মসূচির উদ্বোধক ছিলেন তাপশ কর্মকার ও শিপন সরকার।এ ছাড়া পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক ইয়ামিন ভূইয়া, ফজলুল হক ভূইয়া, মান্নান ভূইয়া, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, বেলাল হোসেন, মোসলেহ উদ্দীন, খাইরুল কবির লাল ও তরিকুল ইসলাম,পীর মোহাম্মাদ,শাহীন, তানভির, ফয়সাল,আক্তারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।পরিদর্শনকালে বক্তারা বলেন, দীর্ঘদিনের দখল, দূষণ, অপরিকল্পিত স্থাপনা ও পলি জমার কারণে ব্রহ্মপুত্রের নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। নদীটিকে বাঁচাতে অবৈধ দখল উচ্ছেদ, দূষণের উৎস বন্ধ, নদীর সীমানা সংরক্ষণ এবং প্রয়োজনীয় স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী খনন করতে হবে।তারা বলেন, শুধু সভা-সেমিনার বা নদী দিবস পালনের মধ্যে নদী রক্ষা কার্যক্রম সীমাবদ্ধ রাখলে চলবে না। নিয়মিত নদী পরিদর্শন, গবেষণা ও তথ্য সংগ্রহের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশ সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।বক্তারা ব্রহ্মপুত্র নদকে দখল-দূষণমুক্ত করে এর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

বিষয় : পরিদর্শন দূষণমুক্ত পরিবেশকর্মী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

নদী রক্ষায় ব্রহ্মপুত্র পরিদর্শন, উঠল দখল-দূষণ বন্ধের দাবি

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত