দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩০ আগস্ট ২০২৬

যানজট নিরসনে ঢাকায় বড় পরিবর্তন, প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গণপরিবহন, বাস টার্মিনাল, পার্কিং ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইটিসি বা ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্টদের আগামী চার মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বুয়েটের আগের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন সুপারিশ দিতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বুয়েট।

আরও  পড়ুন, শেখ হাসিনা ও হাদীর খুনিদের ফেরত দেওয়ার বার্তা দিলে ভারত সফরে যাবেন তারেক রহমান: রাশেদ খাঁন

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে অস্থায়ী টার্মিনাল নির্মাণ করা হবে।একইসঙ্গে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেটও গাবতলীতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।সচিবালয়ের আশপাশে পার্কিং সংকট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বিষয় : প্রধানমন্ত্রী গণপরিবহন বড় পরিবর্তনের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ৩০ আগস্ট ২০২৬

যানজট নিরসনে ঢাকায় বড় পরিবর্তন, প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গণপরিবহন, বাস টার্মিনাল, পার্কিং ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইটিসি বা ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্টদের আগামী চার মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনে বুয়েটের আগের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন সুপারিশ দিতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বুয়েট।

আরও  পড়ুন, শেখ হাসিনা ও হাদীর খুনিদের ফেরত দেওয়ার বার্তা দিলে ভারত সফরে যাবেন তারেক রহমান: রাশেদ খাঁন

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে অস্থায়ী টার্মিনাল নির্মাণ করা হবে।একইসঙ্গে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেটও গাবতলীতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।সচিবালয়ের আশপাশে পার্কিং সংকট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত