দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা-আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে ৭৪ জনের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।প্রধানমন্ত্রী বলেন, যেসব মানুষ দেশের গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের অনেকেরই আজ আমাদের মাঝে থাকার কথা ছিল।
আরও পড়ুন, চট্টগ্রাম বন্দরে নতুন যুগের সূচনা, কাল শুরু হচ্ছে লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ
তাদের মহান ত্যাগের বিনিময়েই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণ করে সরকারপ্রধান বলেন, তাদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, বর্তমান সরকার তা বাস্তবায়নে বদ্ধপরিকর।তিনি বলেন, বাস্তবতার কারণে সবকিছু দ্রুত করা সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের ত্যাগ ও সমর্থনই সরকারের কাজ করার সাহস ও প্রেরণার মূল উৎস। একই সঙ্গে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার আহ্বান জানান তিনি
বিষয় : ক্ষতিগ্রস্ত জুলাই আন্দোলন অঙ্গীকারবদ্ধ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন