চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের বৈদেশিক বাণিজ্য আরও গতিশীল করতে শুরু হচ্ছে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ। ডেনমার্কের সহযোগিতায় নির্মিতব্য লালদিয়া কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে রোববার।শনিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয় জানায়, রোববার বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। ক্রমবর্ধমান বৈদেশিক বাণিজ্যের সঙ্গে তাল
আরও পড়ুন, বিকেল ৫টায় সর্বোচ্চ লোডশেডিং, ঘাটতি ছাড়াতে পারে ২৮৯৪ মেগাওয়াট
মিলিয়ে বন্দরের সক্ষমতা বাড়ানো এবং কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতি আনতে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে সরকার।আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে টার্মিনালটি পরিচালিত হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।একই সঙ্গে কনটেইনার পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের প্রত্যাশা, লালদিয়া কনটেইনার টার্মিনাল দেশের সমুদ্রবন্দর ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস খাতেও বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে।
বিষয় : নির্মাণকাজ বাস টার্মিনাল নতুন যুগ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন