নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে সকালে টেলিফোনে তার কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর শোক ও সহমর্মিতা জানানো হয়েছে। পাশাপাশি নেপালকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন, মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান বলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এখনো দুর্যোগের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছেন। কী ধরনের সহায়তা প্রয়োজন, তা বৃহস্পতিবার সন্ধ্যা কিংবা শুক্রবারের মধ্যে জানানো হতে পারে।নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেওয়ার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হবে।তিনি আরও বলেন, কোনো বাংলাদেশি জীবিত কিংবা মৃত অবস্থায় পাওয়া গেলে নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্যও সরকার প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন