দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার নিউ লাইফ হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে তামান্না (২১) নামে এক প্রসূতি ও তার নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।নিহত তামান্না গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও-মীরের বাজার এলাকার বাসিন্দা। তিনি তুহিনের স্ত্রী এবং সিদ্দিকের মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, সন্তান প্রসবের জন্য তামান্নাকে টঙ্গীর নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তার সিজারিয়ান অপারেশন করা হয়। 

আরও  পড়ুন, সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক মামলাসহ ১১ আসামি আটক

অপারেশনের সময় মা ও নবজাতকের মৃত্যু হলে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং হাসপাতালজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তামান্না এবং তার নবজাতকের মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এদিকে, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।তবে এ বিষয়ে নিউ লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিষয় : অভিযোগ অপারেশন নবজাতকের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার নিউ লাইফ হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে তামান্না (২১) নামে এক প্রসূতি ও তার নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।নিহত তামান্না গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও-মীরের বাজার এলাকার বাসিন্দা। তিনি তুহিনের স্ত্রী এবং সিদ্দিকের মেয়ে।পরিবার সূত্রে জানা যায়, সন্তান প্রসবের জন্য তামান্নাকে টঙ্গীর নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তার সিজারিয়ান অপারেশন করা হয়। 

আরও  পড়ুন, সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক মামলাসহ ১১ আসামি আটক

অপারেশনের সময় মা ও নবজাতকের মৃত্যু হলে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং হাসপাতালজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তামান্না এবং তার নবজাতকের মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এদিকে, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।তবে এ বিষয়ে নিউ লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত