দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গংগাচড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বা

ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বা

রংপুরের গংগাচড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের গংগাচড়া উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর রহমান, গংগাচড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান, জামায়াত নেতা আশরাফুল ইসলাম, শাহ আলম, সামিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও  পড়ুন, পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, “তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ তৈরি হয়।” তিনি তরুণদের খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, টিকটক, ফেসবুক ও ইউটিউবে অতিরিক্ত সময় না দিয়ে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিষয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকমুক্ত সমাজ সামগ্রী বিতরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

গংগাচড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার আহ্বা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের গংগাচড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের গংগাচড়া উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর রহমান, গংগাচড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মনিছুর রহমান, জামায়াত নেতা আশরাফুল ইসলাম, শাহ আলম, সামিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও  পড়ুন, পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, “তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ তৈরি হয়।” তিনি তরুণদের খেলাধুলায় বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, টিকটক, ফেসবুক ও ইউটিউবে অতিরিক্ত সময় না দিয়ে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত