জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এজিএম (কম) তিতাস হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক,
আরও পড়ুন, কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, চার ঘণ্টায় নিয়ন্ত্রণে
ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ এবং পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস।এছাড়া কড়িয়া ও আটাপাড়া বিওপির ক্যাম্প কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।
বিষয় : সম্প্রসারিত আইন-শৃঙ্খলা মাসিক সভা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন