দৈনিক সংবাদ দিগন্ত

পোশাক নিয়ে তুমুল বিতর্ক

পোশাক নিয়ে তুমুল বিতর্ক
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের জেরে রাখিবন্ধন উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ভারতের গয়না প্রতিষ্ঠান গিভা।রাখিবন্ধন উপলক্ষে তৈরি ওই বিজ্ঞাপনে কৃতিকে ব্রালেট-স্টাইলের টপ, স্কার্ট ও কেপ পরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায়। একটি দৃশ্যে নিজের পোষা কুকুরকেও রাখি পরান অভিনেত্রী।বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। একদল ব্যবহারকারীর অভিযোগ, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে কৃতির পোশাক মানানসই নয়।বিতর্ক আরও তীব্র হয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌতের মন্তব্যে। কারও নাম উল্লেখ না করলেও তিনি প্রশ্ন তোলেন, রাখির মতো উৎসবে এমন পোশাক কেন পরতে হবে। বিজ্ঞাপনটিকে তিনি ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন।

আরও  পড়ুন, মুগ্ধতা ছড়ালেন মিম

তবে সমালোচনার জবাবে কৃতি শ্যানন বলেন, উৎসবের আসল অর্থ পোশাকে নয়; বরং এর আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের মধ্যে। একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শুধু তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।কৃতির সমর্থনে এগিয়ে আসেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, একজন নারী কী পরবেন, কী করবেন কিংবা কোথায় যাবেন—সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।এর মধ্যেই বুধবার বিজ্ঞাপনটি প্রত্যাহারের ঘোষণা দেয় গিভা। প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটি অনিচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না।বিতর্কের পর সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিষয় : পোশাক রাখিবন্ধন তুমুল বিতর্ক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পোশাক নিয়ে তুমুল বিতর্ক

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের জেরে রাখিবন্ধন উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ভারতের গয়না প্রতিষ্ঠান গিভা।রাখিবন্ধন উপলক্ষে তৈরি ওই বিজ্ঞাপনে কৃতিকে ব্রালেট-স্টাইলের টপ, স্কার্ট ও কেপ পরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায়। একটি দৃশ্যে নিজের পোষা কুকুরকেও রাখি পরান অভিনেত্রী।বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। একদল ব্যবহারকারীর অভিযোগ, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে কৃতির পোশাক মানানসই নয়।বিতর্ক আরও তীব্র হয় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌতের মন্তব্যে। কারও নাম উল্লেখ না করলেও তিনি প্রশ্ন তোলেন, রাখির মতো উৎসবে এমন পোশাক কেন পরতে হবে। বিজ্ঞাপনটিকে তিনি ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন।

আরও  পড়ুন, মুগ্ধতা ছড়ালেন মিম

তবে সমালোচনার জবাবে কৃতি শ্যানন বলেন, উৎসবের আসল অর্থ পোশাকে নয়; বরং এর আবেগ, ভালোবাসা ও ঐতিহ্যের মধ্যে। একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শুধু তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।কৃতির সমর্থনে এগিয়ে আসেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, একজন নারী কী পরবেন, কী করবেন কিংবা কোথায় যাবেন—সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।এর মধ্যেই বুধবার বিজ্ঞাপনটি প্রত্যাহারের ঘোষণা দেয় গিভা। প্রতিষ্ঠানটি জানায়, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটি অনিচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না।বিতর্কের পর সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত