দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন, ৫ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায় এবং মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুরে বদলি করা হয়েছে।পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও  পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চলছে

এ ছাড়া সিলেট, জামালপুর, বান্দরবান, সিআইডি ও এপিবিএনের কয়েকজন কর্মকর্তাকেও বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে।দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, পিটিসি টাঙ্গাইল, সাতক্ষীরা, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ডিএমপির কর্মকর্তারা রয়েছেন।প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদান না করলে ৬ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

বিষয় : যোগদান পুলিশ সুপার ৫ সেপ্টেম্বর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন, ৫ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।প্রথম প্রজ্ঞাপনে সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানকে বরগুনায় এবং মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুরে বদলি করা হয়েছে।পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমনকে ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও  পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চলছে

এ ছাড়া সিলেট, জামালপুর, বান্দরবান, সিআইডি ও এপিবিএনের কয়েকজন কর্মকর্তাকেও বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে।দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, পিটিসি টাঙ্গাইল, সাতক্ষীরা, রেলওয়ে পুলিশ, এপিবিএন ও ডিএমপির কর্মকর্তারা রয়েছেন।প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন কর্মস্থলে যোগদান না করলে ৬ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত