দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বুধবার (২৬ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সহসভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনগণ ও প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন।

আরও পড়ুন, মাদারগঞ্জে সাথী হত্যার বিতর্কিত চার্জশিট বাতিলের দাবি নিহতের পরিবারের

সভায় সর্বসম্মতিক্রমে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিক সভাপতি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য সহসভাপতি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক এবং চ্যানেল ২৫-এর জেলা প্রতিনিধি নুরুরছাপা মানিক যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে দেশবাসীর সামনে তুলে ধরতে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।সভায় সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিষয় : সদস্যবিশিষ্ট পারস্পরিক সংগঠনের কার্যক্রম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বুধবার (২৬ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, সহসভাপতি মো. জহুরুল আলমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনগণ ও প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই পেশাগত দায়িত্বশীলতা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন।

আরও পড়ুন, মাদারগঞ্জে সাথী হত্যার বিতর্কিত চার্জশিট বাতিলের দাবি নিহতের পরিবারের

সভায় সর্বসম্মতিক্রমে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিক সভাপতি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কানন আচার্য সহসভাপতি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু সাধারণ সম্পাদক এবং চ্যানেল ২৫-এর জেলা প্রতিনিধি নুরুরছাপা মানিক যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে খাগড়াছড়ির মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে দেশবাসীর সামনে তুলে ধরতে সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।সভায় সংগঠনের আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত