দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মাদারগঞ্জে সাথী হত্যার বিতর্কিত চার্জশিট বাতিলের দাবি নিহতের পরিবারের

সাথী হত্যার বিতর্কিত চার্জশিট বাতিলের দাবি নিহতের পরিবারের

 জামালপুরের মাদারগঞ্জে গৃহবধূ সাথী আক্তারকে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখিয়ে মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিতর্কিত চার্জশিট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।মাদারগঞ্জের নব্যচর গ্রামের গৃহবধূ সাথী আক্তার ১৯ বছর বয়সী এই নারীকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। (২৬ আগষ্ট) বুধবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. সাইদুর রহমান ও মা বানেছা বেগম অভিযোগ করেন, সাথীর স্বামী সবা শেখ ও তার পরিবারের সদস্যরা তিন লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

আরও  পড়ুন, পূবাইলে ইঞ্জিন বিকল, ৪৫ মিনিট আটকা চট্টলা এক্সপ্রেস

 গত ১৩ এপ্রিল সাথীকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। তাদের অভিযোগ, মরদেহের পা মাটিতে ঠেকানো ছিল এবং দুই হাতের কবজি ভাঙাসহ শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।নিহতের বাবা অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তা প্রকৃত ঘটনা আড়াল করে মামলার গতিপথ পরিবর্তন করেছেন। এজাহারভুক্ত ৪ নম্বর আসামি শাহ জামালসহ মূল আসামিদের বাদ দিয়ে এবং একজন আসামিকে সাক্ষী বানিয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে।এদিকে, আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেছে পরিবার।বিতর্কিত চার্জশিট বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত, হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিহতের পরিবার।তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজি নন মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায়।

বিষয় : চার্জশিট গৃহবধূ হত্যার বিতর্কিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মাদারগঞ্জে সাথী হত্যার বিতর্কিত চার্জশিট বাতিলের দাবি নিহতের পরিবারের

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

 জামালপুরের মাদারগঞ্জে গৃহবধূ সাথী আক্তারকে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখিয়ে মূল আসামিদের বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিতর্কিত চার্জশিট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।মাদারগঞ্জের নব্যচর গ্রামের গৃহবধূ সাথী আক্তার ১৯ বছর বয়সী এই নারীকে যৌতুকের জন্য নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। (২৬ আগষ্ট) বুধবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে নিহতের বাবা মো. সাইদুর রহমান ও মা বানেছা বেগম অভিযোগ করেন, সাথীর স্বামী সবা শেখ ও তার পরিবারের সদস্যরা তিন লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

আরও  পড়ুন, পূবাইলে ইঞ্জিন বিকল, ৪৫ মিনিট আটকা চট্টলা এক্সপ্রেস

 গত ১৩ এপ্রিল সাথীকে মারধর ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। তাদের অভিযোগ, মরদেহের পা মাটিতে ঠেকানো ছিল এবং দুই হাতের কবজি ভাঙাসহ শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।নিহতের বাবা অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তা প্রকৃত ঘটনা আড়াল করে মামলার গতিপথ পরিবর্তন করেছেন। এজাহারভুক্ত ৪ নম্বর আসামি শাহ জামালসহ মূল আসামিদের বাদ দিয়ে এবং একজন আসামিকে সাক্ষী বানিয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে।এদিকে, আসামিরা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেছে পরিবার।বিতর্কিত চার্জশিট বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত, হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তে গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিহতের পরিবার।তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজি নন মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত