দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পূবাইলে ইঞ্জিন বিকল, ৪৫ মিনিট আটকা চট্টলা এক্সপ্রেস

আটকা চট্টলা এক্সপ্রেস

গাজীপুর মহানগরীর পূবাইলে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৪৫ মিনিট রেললাইনে আটকা পড়ে চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে ওই রেলপথে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে ইঞ্জিন মেরামত করে চট্টগ্রামের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে ট্রেনটি।বুধবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস পূবাইল থানাধীন মিরের বাজার রেলক্রসিংয়ের কিছুটা আগে তালটিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।এতে রেললাইনের ওপরই থেমে যায় ট্রেনটি। ফলে ওই পথে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় অন্যান্য ট্রেনের চলাচলও। আকস্মিক এ ঘটনায় চট্টলা এক্সপ্রেসের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আরও  পড়ুন, হালচাষের পাওনা টাকা নিয়ে সরাইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরে রেলওয়ের সংশ্লিষ্টরা বিকল ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেন। প্রায় ৪৫ মিনিট পর ইঞ্জিন সচল হলে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।পূবাইল স্টেশন মাস্টার মুসা জানান, তিনি ঘটনার সময় ডিউটিতে ছিলেন না। তবে শুনেছেন চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছিল। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।ঞ্জিন বিকলের কারণে অল্প সময়ের জন্য রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে চলন্ত ট্রেনে এ ধরনের যান্ত্রিক ত্রুটি নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : রেললাইনে আটকা চট্টগ্রামের উদ্দেশ্যে ইঞ্জিন বিকল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পূবাইলে ইঞ্জিন বিকল, ৪৫ মিনিট আটকা চট্টলা এক্সপ্রেস

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর পূবাইলে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৪৫ মিনিট রেললাইনে আটকা পড়ে চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে ওই রেলপথে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে ইঞ্জিন মেরামত করে চট্টগ্রামের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে ট্রেনটি।বুধবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস পূবাইল থানাধীন মিরের বাজার রেলক্রসিংয়ের কিছুটা আগে তালটিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।এতে রেললাইনের ওপরই থেমে যায় ট্রেনটি। ফলে ওই পথে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় অন্যান্য ট্রেনের চলাচলও। আকস্মিক এ ঘটনায় চট্টলা এক্সপ্রেসের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আরও  পড়ুন, হালচাষের পাওনা টাকা নিয়ে সরাইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরে রেলওয়ের সংশ্লিষ্টরা বিকল ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেন। প্রায় ৪৫ মিনিট পর ইঞ্জিন সচল হলে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।পূবাইল স্টেশন মাস্টার মুসা জানান, তিনি ঘটনার সময় ডিউটিতে ছিলেন না। তবে শুনেছেন চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছিল। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।ঞ্জিন বিকলের কারণে অল্প সময়ের জন্য রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে চলন্ত ট্রেনে এ ধরনের যান্ত্রিক ত্রুটি নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত