দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গভীর রাতে প্রেমিকার বাড়িতে হামলা, কবজি থেকে হাত বিচ্ছিন্ন

গভীর রাতে প্রেমিকার বাড়িতে হামলা

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তার বাবা ও মা।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

আর ও পড়ুন, রাস্তা নেই, সেতুও নেই খাল সাঁতরে স্কুলে যায় শত শত শিশু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাওন নামে এক যুবকের সঙ্গে স্মৃতি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। রাতে শাওন ওই বাড়িতে ঢুকে স্মৃতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়।মেয়ের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবির জানান, অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার কারণ এবং পূর্ববিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিষয় : হামলা তরুণীর বাড়ি কবজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গভীর রাতে প্রেমিকার বাড়িতে হামলা, কবজি থেকে হাত বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তার বাবা ও মা।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন—সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

আর ও পড়ুন, রাস্তা নেই, সেতুও নেই খাল সাঁতরে স্কুলে যায় শত শত শিশু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাওন নামে এক যুবকের সঙ্গে স্মৃতি আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। রাতে শাওন ওই বাড়িতে ঢুকে স্মৃতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়।মেয়ের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।মেহেরপুর সদর থানার ওসি হুমায়ন কবির জানান, অভিযুক্ত শাওনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার কারণ এবং পূর্ববিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত