দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিক্ষা সহযোগিতা জোরদারে চীন সফরে শিক্ষামন্ত্রী মিলন

চীন সফরে শিক্ষামন্ত্রী মিলন

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি। সফর শেষে আগামী ২৯ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।শিক্ষামন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।বিমানবন্দরে এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা

সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও সম্মেলনেও অংশ নেবেন তিনি।এ ছাড়া চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করাই এ সফরের অন্যতম লক্ষ্য।

বিষয় : গণশিক্ষামন্ত্রী চীনের উদ্দেশ শিক্ষা সহযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিক্ষা সহযোগিতা জোরদারে চীন সফরে শিক্ষামন্ত্রী মিলন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি। সফর শেষে আগামী ২৯ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।শিক্ষামন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।বিমানবন্দরে এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বাড়তি নিরাপত্তা

সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও সম্মেলনেও অংশ নেবেন তিনি।এ ছাড়া চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করাই এ সফরের অন্যতম লক্ষ্য।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত