দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ শুরু

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ শুরু

দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও স্থানীয় জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিনামূল্যে দুইটি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদরের আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিও। এ সময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশ্রাফুল কবিরসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। দুইটি প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৫০ জন অংশগ্রহণকারীকে বৈদ্যুতিক সংযোগ স্থাপন, 

আরও  পড়ুন, বরাদ্দ আছে, তবু সার নেই ,আমন চাষে কুড়িগ্রামের কৃষকের হাহাকার

বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তকরণ, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।সংশ্লিষ্টরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবসমাজ চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি করতে পারবেন। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়বে।প্রশিক্ষণার্থীরা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে অনেকের পক্ষে দূরের প্রতিষ্ঠানে গিয়ে কারিগরি প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয় না। নিজ এলাকায় বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : বিনামূল্যে সেনাবাহিনী প্রশিক্ষণ শুরু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ শুরু

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও স্থানীয় জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে খাগড়াছড়িতে বিনামূল্যে দুইটি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সদরের আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক শ্যামল আগষ্টিন রোজারিও। এ সময় খাগড়াছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আশ্রাফুল কবিরসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী স্থানীয় জনগোষ্ঠীকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। দুইটি প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৫০ জন অংশগ্রহণকারীকে বৈদ্যুতিক সংযোগ স্থাপন, 

আরও  পড়ুন, বরাদ্দ আছে, তবু সার নেই ,আমন চাষে কুড়িগ্রামের কৃষকের হাহাকার

বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ শনাক্তকরণ, ত্রুটি নির্ণয় ও মেরামতের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।সংশ্লিষ্টরা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবসমাজ চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি করতে পারবেন। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়বে।প্রশিক্ষণার্থীরা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে অনেকের পক্ষে দূরের প্রতিষ্ঠানে গিয়ে কারিগরি প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয় না। নিজ এলাকায় বিনামূল্যে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত