দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা।মঙ্গলবার ২৫ আগস্ট বাদ মাগরিব বায়তুল মোকাররমের পূর্ব সাহানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি।

আরও  পড়ুন, নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়, ২ জনের ফাঁসি বহাল

এর মধ্যে রয়েছে ওয়াজ-মাহফিল, কিরাত, হামদ-নাত এবং বিষয়ভিত্তিক সেমিনার। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে সেমিনারগুলো বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।এ ছাড়া থাকবে রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা।ধর্মপ্রাণ মুসল্লিদের এসব জ্ঞানগর্ভ আয়োজন ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিষয় : রাষ্ট্রপতি উদ্বোধন বায়তুল মোকাররম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী অনুষ্ঠান, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা।মঙ্গলবার ২৫ আগস্ট বাদ মাগরিব বায়তুল মোকাররমের পূর্ব সাহানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি।

আরও  পড়ুন, নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়, ২ জনের ফাঁসি বহাল

এর মধ্যে রয়েছে ওয়াজ-মাহফিল, কিরাত, হামদ-নাত এবং বিষয়ভিত্তিক সেমিনার। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে সেমিনারগুলো বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা।এ ছাড়া থাকবে রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা।ধর্মপ্রাণ মুসল্লিদের এসব জ্ঞানগর্ভ আয়োজন ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত