পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার, ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকবে। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা ছুটি ভোগ করবেন।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।তবে জনসেবা ও জরুরি কার্যক্রম সচল রাখতে বেশ কিছু প্রতিষ্ঠান ও কর্মী এই ছুটির আওতার বাইরে থাকবেন।এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে।
আরও পড়ুন, বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
এসব প্রতিষ্ঠানের জরুরি দায়িত্বে থাকা কর্মীদের নির্ধারিত ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে।এ ছাড়া হাসপাতাল ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। জরুরি চিকিৎসাসেবা চালু রাখতে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হবে।ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও এই সরকারি ছুটি প্রযোজ্য হবে না।এর আগে ১৩ আগস্ট ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের হিসাব অনুযায়ী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকবে।তবে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম চলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিষয় : ঈদে মিলাদুন্নবী সরকারি ছুটি, অবকাশ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন