দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

সংবাদ দিগন্তের বান্দরবান প্রতিনিধিকে আবারও প্রকাশ্যে হত্যার হুমকি: লামা থানায় জিডি

কসবায় ভুয়া জন্মনিবন্ধনের আবেদনে দোষ স্বীকার, ব্যক্তির এক মাসের কারাদণ্ড

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

সোনারগাঁয়ে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, হাফ ভাড়ার দাবিতে আল্টিমেটাম

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের নবীণ বরণ-২০২৬

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

তিতাসের আসমানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনে এসিল্যান্ড

তিতাসের আসমানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের চারটি দোকান সম্পূর্ণ ও আংশিক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে আজ রবিবার ২৩ আগষ্ট সকাল ৯টায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন তিতাস উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন জিলানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ক্ষতিগ্রস্ত দোকানদার মো: আবুল হোসেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে আগুনের সূত্রপাতের সময় সম্পর্কে জানান। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় আনুমানিক রাত ২টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। পরবর্তীতে ভোরবেলায় বাজারে সিএনজি স্টেশনে আসা এক সিএনজি চালক প্রথম আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়রা দ্রুত এগিয়ে আসলেও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভোর সাড়ে ৩টার দিকে আগুনের তীব্রতা মারাত্মক আকার ধারণ করে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রায় সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ফলে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে বাজারে তাণ্ডব চলায় দোকানপাটের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও  পড়ুন, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসককে মারধর

৭নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের প্যাডে প্রকাশিত ও চেয়ারম্যান কর্তৃক সাক্ষরিত প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে নারান্দিয়া পূর্বপাড়া ৫নং ওয়ার্ডের অহেদ আলী ভূঁইয়ার ছেলে মো: আবুল হোসেনের আরএফএল ফার্নিচার ও ক্রোকারিজ দোকান, যার আনুমানিক ক্ষতির পরিমাণ পঁচাশি লক্ষ টাকা (৮৫,০০,০০০/-)। একই এলাকার অপর ক্ষতিগ্রস্ত মনির হোসেনের কনফেকশনারী দোকানে ত্রিশ লক্ষ টাকা (৩০,০০,০০০/-), দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা রায়পুরের মোহাম্মদ আবুল বাসারের ছেলে মোহাম্মদ জিয়া উদ্দিনের মুদি, কনফেকশনারী ও ডায়াপার-ডিলারের আংশিক ক্ষতিতে দশ লক্ষ টাকা (১০,০০,০০০/-) এবং তিতাসের ইসলামাবাদ মানিক কান্দির মৃত কবির হোসেনের ছেলে রুমির লেপতোষকের দোকানের আংশিক ক্ষতিতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা (৩,৫০,০০০/-) ক্ষয়ক্ষতির হিসাব প্রাক্কলন করা হয়েছে।ঘটনাটি পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও-র অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত তানিয়া আক্তার লুবনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি ও ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ীরা দ্রুত সরকারি পুনর্বাসন ও আর্থিক সহায়তা দাবি করেছেন।

বিষয় : ক্ষতিগ্রস্ত অগ্নিকাণ্ড দায়িত্বপ্রাপ্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

তিতাসের আসমানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনে এসিল্যান্ড

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x