আকস্মিকভাবে রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার থানায় গিয়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। ঘুরে দেখেন থানা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক এবং ডাইনিং স্পেস।ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।পাশাপাশি থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি এবং তাদের কাজের পরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।পরিদর্শনের একপর্যায়ে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও সরাসরি কথা বলেন মন্ত্রী।
আরও পড়ুন, কলকাতার হোটেল অগ্নিকাণ্ড: পাঁচ বাংলাদেশির মরদেহ দেশে,কফিন ধরে স্বজনদের আহাজারি
জিডি কিংবা অভিযোগ করতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন তিনি।পরে অভিযোগগুলো দ্রুততম সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের মূল কাজ হলো জনগণের সুরক্ষা ও সেবা নিশ্চিত করা। প্রতিটি থানাকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।নাগরিকরা যেন কোনো ধরনের ভয় বা সংকোচ ছাড়াই থানায় এসে নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন