ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময়ে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা।এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
আরও পড়ুন, প্রশাসনিক কারণে দুই পুলিশ পরিদর্শককে প্রত্যাহার
শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রোববারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।আবহাওয়ার এই পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের শুরুতেই মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির কারণে সাময়িকভাবে স্বাভাবিক জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। আর আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকায় রাজধানীবাসীকে প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিষয় : তাপমাত্রা আংশিক মেঘলা হালকা বৃষ্টি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন