দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ২২ আগস্ট ২০২৬

সড়কপথে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা নতুন দিগন্ত, মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বরিশালের রহমতপুর থেকে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত এই মহাসড়ক নির্মাণ করা হবে। প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের জন্য তিনটি প্রস্তাবের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে।প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে।

আরও  পড়ুন, রোববার উঠছেন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকল্পটির সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে কমবে যাতায়াতের সময় ও খরচ।প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে কমবে যাতায়াতের সময় ও খরচ।

বিষয় : প্রধানমন্ত্রী সড়কপথে নির্মাণের সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

সড়কপথে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা নতুন দিগন্ত, মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বরিশালের রহমতপুর থেকে হিজলা ও মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত এই মহাসড়ক নির্মাণ করা হবে। প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, ভোলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের জন্য তিনটি প্রস্তাবের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে।প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে।

আরও  পড়ুন, রোববার উঠছেন বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকল্পটির সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে কমবে যাতায়াতের সময় ও খরচ।প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে কমবে যাতায়াতের সময় ও খরচ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত