২০২৬ সালের ব্যালন ডি’অর কার হাতে উঠবে—এ নিয়ে ফুটবলবিশ্বে চলছে জোর আলোচনা। এর মধ্যেই নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানালেন রিয়াল মাদ্রিদ ও জার্মানির সাবেক তারকা মিডফিল্ডার টনি ক্রুস।ক্রুসের চোখে এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার পিএসজির জর্জিয়ান ফরোয়ার্ড খিচা কাভারৎস্খেলিয়া। সাবেক এই জার্মান তারকা সরাসরি বলেছেন, তার কাছে কাভারৎস্খেলিয়াই এখন এক নম্বর খেলোয়াড়।কাভারৎস্খেলিয়ার গত মৌসুমের পারফরম্যান্সই ক্রুসের এমন পছন্দের মূল কারণ
আরও পড়ুন.বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, রিজার্ভ বেঞ্চ নিয়ে লারার সতর্কবার্তা
পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ১৯ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ২৫ বছর বয়সী এই তারকা।চ্যাম্পিয়ন্স লিগেও ছিল তার দুর্দান্ত পারফরম্যান্স। ১৬ ম্যাচে করেছেন ১০ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৭টি গোল। মোনাকো, চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও কার্যকর ভূমিকা রেখেছেন তিনি।পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথেও কাভারৎস্খেলিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। আর এসব পারফরম্যান্স বিবেচনায় তাকে গত মৌসুমের সেরা খেলোয়াড়দের একজন মনে করছেন ক্রুস।
আরও পড়ুন.আলি উসমানের ফাইফারেও স্বস্তি নেই পাকিস্তানের, ১৯৫ রানে এগিয়ে ইংল্যান্ড
তবে ক্রুসের এই পছন্দে চমক আছে। কারণ ব্যালন ডি’অরের আলোচনায় থাকা লামিনে ইয়ামাল, রদ্রি, লিওনেল মেসি, জুড বেলিংহ্যাম কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের পেছনে রেখে কাভারৎস্খেলিয়াকে এগিয়ে দিয়েছেন তিনি।আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। শেষ পর্যন্ত ক্রুসের পছন্দের কাভারৎস্খেলিয়া পুরস্কারটি জিততে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
বিষয় : ব্যালন ডি’অর কাভারৎস্খেলিয়ার টনি ক্রুস

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন